ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এইচটিএসের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১২:১৮

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুতে নেতৃত্ব দেওয়া বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। 

বিবিসি বলছে, এইচটিএসের সঙ্গে যোগাযোগের তথ্য প্রথমবারের মতো স্বীকার করলো যুক্তরাষ্ট্র। কেননা এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় আছে এইচটিএস। 

সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে জর্ডানে আরব দেশের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ব্লিঙ্কেন। এরপরেই তিনি এইচটিএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের কথা জানান।  

জর্ডানে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন, আমরা এইচটিএস এবং অন্যান্য পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। তবে কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে-সেই সম্পর্কে তিনি কিছু জানাননি। 

ব্লিঙ্কেন আরও বলেন, জর্ডানের আকাবায় অনুষ্ঠিত সংলাপে দামেস্কে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হয়েছে। 

বৈঠক প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শক্তিগুলো সিরিয়ায় আর বিশৃঙ্খলা দেখতে চায় না। এছাড়া জর্ডানে বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ক্ষমতার পালাবদলে যেন সন্ত্রাসবাদ সুবিধা না পায়। 

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ