ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ার জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১২:২৭

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মিসরের সফররত পররাষ্ট্রমন্ত্রী বাদের আব্দুল আতি, গত (শুক্রবার) বেইজিংয়ে, এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্য সমস্যার রাজনৈতিক সমাধান কাম্য।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবিলম্বে সহিংসতা বন্ধ ও মানবিক সঙ্কট প্রশমিত করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত মেনে চলতে হবে, আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব পালন করতে হবে, এবং মধ্যপ্রাচ্যের জনগণ বিশেষ করে সিরিয়ার জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।

ওয়াং ই বলেন, রাজনৈতিক পদ্ধতিতে সমস্যার সমাধান করতে হবে; সংলাপ ও আলোচনা পুনরুদ্ধার করতে হবে; নিরাপত্তা পরিষদকে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে; নিরাপত্তা পরিষদের সকল সদস্যরাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে; মধ্যপ্রাচ্যে বাইরের হস্তক্ষেপ এড়িয়ে চলতে হবে; আন্তর্জাতিক সমাজের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করতে হবে।

তিনি আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আন্তরিক বন্ধু হিসেবে, অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি, এবং ঐক্য চায়।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ