ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিজয় দিবসে জাগ্রত পার্টির চেয়ারম্যান-মহাসচিবের বাণী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৬:৭

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইকরামুল খান ও মহাসচিব আবুল কালাম আজাদ পৃথক বাণী দিয়েছেন।জাগ্রত পার্টির চেয়ারম্যান ইকরামুল খান তার বাণীতে বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অর্থবহ করতে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা জরুরি। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ 

তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তিনি আরও বলেন, ‘বিজয় দিবস কেবল আমাদের স্বাধীনতার দিন নয়, এটি আমাদের স্বকীয়তা ও জাতীয় পরিচয়ের দিন। গণতন্ত্রের বিকাশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এবং তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান সরকারের যুগোপযোগী উদ্যোগ প্রশংসার দাবিদার।’ ইকরামুল খান বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভূমিকা আরও দৃঢ় করার আহ্বান জানান।

মহাসচিব আবুল কালাম আজাদ তার বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ত্রিশ লাখ শহিদ ও দুই লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। এটি হবে একটি সেবামুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ।’

এমএসএম / এমএসএম

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম