ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৬:৫৫

সিরিয়ায় চলমান সংকটের এই মুহূর্তে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ সরকার সিরিয়ার সাম্প্রতিক ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রোববার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এ সংকটপূর্ণ সময়ে সিরিয়ার জনগণ এবং তাদের আকাঙ্ক্ষার প্রতি দৃঢ় সমর্থন জানায়। একইসঙ্গে সেদেশে শান্তি বজায় রাখার জন্য বাংলাদেশ সব পক্ষের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব অংশীজনকে সংযম দেখানো, সিরিয়ানদের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানানো এবং আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সিরিয়ায় আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে এই সংকটপূর্ণ উত্তরণের মুহূর্তে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানায়।

বাংলাদেশ বিশ্বাস করে, অগ্রগতিগুলো সিরিয়ার জনগণের জন্য অন্তর্ভুক্তি, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতিতে তাদের জাতি পুনর্গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ উপস্থাপন করে।  

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘকে বেসামরিক লোকেদের জীবন রক্ষা, মানবিক নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৫৪ -এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা জোরদারের আহ্বান জানায়।  

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। এরইমধ্যে গোলান বাফার জোন সাময়িকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়াজুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ