তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষকে শান্ত থেকে যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে জামায়াতের আমির বলেছেন, আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিন মুসল্লির ইন্তিকালে আমরা গভীরভাবে মর্মাহত।
মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক তাই কামনা করি।
যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তাদের উপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আল্লাহ তায়ালা আহত ভাইদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। দেশ এবং উম্মাহর স্বার্থে সবাই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন- সে প্রত্যাশা রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
T.A.S / T.A.S
গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না