আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১১তম ডি-৮ সম্মেলনে যোগ দিতে বর্তমানে মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) কায়রোর স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরিফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
সফরে প্রধান উপদেষ্টা ডি-৮ অরগনাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, ডি-৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানসহ সংগঠননের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের তৃতীয় বিদেশ সফর। সেপ্টেম্বরে তার প্রথম সফর ছিল নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। এরপর নভেম্বরে কপ-২৯ জলবায়ু সম্মেলন।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে