ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভবনে প্রচণ্ড ধোঁয়া, নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ১:৫১

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। সবশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন, আগুন লাগা ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন ফ্লোরের কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ১২টি‌ ইউনিট।

ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে, বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের উপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন। 

ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়।

এমএসএম / এমএসএম

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ