ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কুবিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচী


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ২:২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল দশটার দিকে শহীদ মিনার ও আশেপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 
আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু করা হয় এবং পরবর্তীতে শহীদ মিনার ও তার আশেপাশের এলাকা পরিষ্কার করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তাদের এ কর্মসূচি চলমান থাকে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয়ারণ্য কুবির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত।  এছাড়া কুবি ডিবেটিং সোসাইটি, কুবির স্কাউটের সদস্যরা, থিয়েটার কুবির সদস্যরা, চিত্তনামার সদস্যরাসহ অন্যান্য সংগঠনের সদস্যরা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মীরা এতে অংশগ্রহণ করে।

অভয়ারণ্য কুবির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, 'প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়। আমাদের সকল কাজ প্রকৃতি নির্ভর, তাই আমাদেরও প্রকৃতির জন্য কিছু করতে হবে। এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে প্রতিনিয়ত ব্যবহৃত হয় এবং অপরিচ্ছন্ন হয়ে থাকে, তাই আজকে আমরা শহীদ মিনার ও আশেপাশের এলাকা পরিষ্কার করবো। '

এ নিয়ে অভয়ারণ্য কুবির সভাপতি তামিম মিয়া বলেন, ' আমরা অভয়ারণ্য কুবির সদস্যরা আজকে ক্যাম্পাসের একটি অংশ পরিষ্কার ও জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি নিয়ে নেমেছি। আশাকরি এর মাধ্যমে সকলের কাছে একটি বার্তা যাবে যে আমাদের ক্যাম্পাস আমাদের পরিষ্কার রাখতে হবে।'

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত