সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্টে যা জানা গেল
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও ‘বিগ বস ১৩’ জয়ী সিদ্ধার্থ শুক্লা আকস্মিক মৃত্যু নিয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই ধোঁয়াশা ছিল। অভিনেতার মৃত্যুর খবর পেতেই সিদ্ধার্থের অনুরাগীরা একদিকে যেমন শোকাহত ছিল, অন্যদিকে তার মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে।
নেটিজেনদের একাংশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সিদ্ধার্থের মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন।
বুধবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থর। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে একথা জানালেও, অভিনেতার হঠাৎ মৃত্যুর পেছনে আর কোনও কারণ থাকতে পারে কিনা, তা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্যই অপেক্ষায় ছিলেন।
বৃহস্পতিবার রাতে ভিসেরা রিপোর্ট সামনে আসার পর জানা যায়, অভিনেতার শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন নেই। এই রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ শুক্লার মৃত্যু একেবারেই স্বাভাবিক বলে মনে করা হয়েছে। তবে চিকিৎসকরা ময়নাতদন্তের ফাইনাল রিপোর্টের অপেক্ষাতেই রয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সিদ্ধার্থ শুক্লা। শরীর খারাপ লাগায় মাকেও ডাকেন। মা এক গ্লাস পানি খাওয়ানোর চেষ্টা করেন ছেলেকে। কিন্তু ততক্ষণে অভিনেতার শরীর অসাড়। কিছু বুঝতে না পেরে, সিদ্ধার্থের মা ডাকেন অভিনেতার দুই বোনকে। মাঝ রাতেই বাড়িতে আসেন পারিবারিক ডাক্তার। চিকিৎসকের পরামর্শে, অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে।
সেখানে নিয়ে যাওয়ার পরে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিনেতার প্রয়াণের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ২০১৪ সালে বলিউডেও পা রাখেন তিনি। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করে প্রশংসা পান।
একাধিক রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ। ‘বিগ বস ১৩’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কি খিলাড়ি’-এরও জয়ী সিদ্ধার্থ। ‘ইন্ডিয়ান গট ট্যালেন্ট’-এর মতো অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন এই অভিনেতা।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে