নিজেরাই বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো নির্মাণ করতে হবে: ড. হোসেন জিল্লুর রহমান
পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই-আগষ্টের ছাত্র-অজনতার অভ্যুত্থানে নতুনভাবে সূচনা হয়েছে, নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। সেই অনুপ্রেরণা নিয়ে নিজেরাই বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো নির্মাণ করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো নির্মাণ করতে মেধা, জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করে উৎকর্ষ সাধন করতে হবে। মহান বিজয় দিবসের লক্ষ্য বৃহত্তর।
সোমবার (২৩ ডিসেম্বর) কাকরাইলস্থ আইডিইবি ভবন মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)'র উদ্যোগে 'বিজয় দিবসের প্রত্যাশায় বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো নির্মাণ' শীর্ষক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে
পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এইসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে নতুন পরিচয়ে প্রকাশ করেছে। বিশ্বসেরা ম্যাগাজিন 'বাংলাদেশ'কে বর্ষসেরা দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এই দেশকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীরা এগিয়ে আসবে। নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। জাতির বিকাশে ডিপ্লোমা প্রকৌশলীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা।
অন্তর্বর্তীকালিন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেন বলেন, এই বিজয় দিবস নতুন করে শিখাবে সামনে এগিয়ে যেতে। সারাদেশেই বৈষম্যহীন সমাজ গঠনে প্রকৌশলীরা কাজ করে যাবে।
সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন বলেন, এক কঠিন সময়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। আগামীতে সার্বজনীন আইডিইবি তৈরিতে আস্থা রাখুন। ভবিষ্যতে অবশ্যই ভাল কিছু হবে। এই সংগঠন ৫ লাখ প্রকৌশলীদের আমানত। সেটা অবশ্যই রক্ষা করার দায়িত্ব সবার।
অন্তর্বর্তীকালিন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আইডিইবি যুগ্ম আহবায়ক প্রকৌ. মো. গিয়াসউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌ. কাজী নজরুল ইসলাম, কুমিল্লা অঞ্চলে প্রকৌশলী এরশাদুল হকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে