ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিদ্ধার্থের মৃতদেহ দেখে চিৎকার, শ্মশানের মাটিতে শেহনাজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ সকাল ৯:১৭

চোখের সামনে ভালবাসার মানুষ অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে চিরবিদায় জানালেন অভিনেত্রী শেহনাজ গিল।

শুক্রবার ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য করা হয় সিদ্ধার্থের। শ্মশানে প্রেমিককে শেষবারের মতো দেখতে যান শেহনাজ। সঙ্গে ছিলেন তার ভাই শাহবাজ।

আনন্দবাজারের খবরে বলা হয়, অ্যাম্বুলেন্সে সিদ্ধার্থের মৃতদেহ শ্মশানে পৌঁছতেই সে দিকে ছুটে যান শেহনাজ। এসময় ‘সিদ্ধার্থ’ বলে চিৎকার করে ওঠেন তিনি।

এমনকি ভাই শাহবাজের সঙ্গে শ্মশানে ঢোকার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন এ অভিনেত্রী। অনেক কষ্টে নিজেকে সামলে গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু সিদ্ধার্থকে দাহ হতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না এই অভিনেত্রী। আরও এক বার কান্নায় ফেটে পড়েন। কাঁদতে কাঁদতে মাটিতেই লুটিয়ে পড়লেন এ অভিনেত্রী। কাছের মানুষরাও সামলে রাখতে পারলেন না তাঁকে।

এসময় তার চুল এলোমেলো। মাস্ক পরা থাকলেও তার মুখে শোকের ছাপ স্পষ্ট।

বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যুর সংবাদ পাওয়ার পরেই শ্যুটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শেহনাজ। তাঁর বাবা জানিয়েছিলেন, প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শেহনাজ।

শুধু শেহনাজ নন, সিদ্ধার্থকে দেখতে এসেছিলেন তাঁর বন্ধু এবং সহকর্মীরাও। সিদ্ধার্থকে চিরবিদায় জানাতে আলি গোনি, সম্ভাবনা শেঠসহ অনেকেই পৌঁছেছিলেন ওশিওয়ারা শ্মশানে।

 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ