অর্থ লোপাটের অভিযোগ
শেখ হাসিনার বিরুদ্ধে ৩ ধরনের তথ্য চেয়েছে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ করে ৮ প্রকল্পের ৩ ধরনের তথ্য চেয়েছে দুদক।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, Bangladesh Economic Zones Authority অথবা Bangladesh Export Processing Zones Authority (BPZA) ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাট অথবা আত্মসাৎসংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।
অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনকে দলনেতা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।এতে উল্লিখিত ৮টি প্রকল্প হলো- মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প-২, BEPZA অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই ১ম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প, মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন) উন্নয়ন প্রকল্প।
এতে ৩ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো-
১. উল্লিখিত প্রকল্পগুলোর প্রস্তাব অথবা প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব অথবা প্রাক্কলন, বাজেট অনুমোদন, বাজেট বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়িত অর্থের পরিমাণ ও বিবরণ, প্রকল্পের সর্বশেষ অবস্থাসংক্রান্ত তথ্যাদি সংবলিত নথির নোটাংশ ও পত্রাংশের সংযুক্তিসহ রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
২. উল্লিখিত প্রকল্পগুলোতে কোনো Inspection বা তদন্ত হয়ে থাকলে তৎসংশ্লিষ্ট প্রতিবেদনের সত্যায়িত কপি।
৩. প্রকল্পগুলোর পৃথক সার-সংক্ষেপের কপি।
এমএসএম / এমএসএম
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে