ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

পানশির দখলের দাবি তালেবানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ সকাল ৯:২৯

আফগানিস্তানের কৌশলগত পানশির রাজ্য দখলে নেয়ার দাবি করেছে তালেবান। তালেবানের একাধিক সূত্র রয়টার্সের কাছে এমন দাবি করেছে। তবে তাদের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট-এনআরএফ বলছে এখনো ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

এক তালেবান কমান্ডার বলেছেন, ‘আল্লাহের রহমতে আমরা পুরো আফগানিস্তান দখল করেছি। সমস্যা পাকানো লোকজনদের হারিয়ে দেয়া হয়েছে। পানশির এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।’ তবে এই দাবির পক্ষে কোনো অকাট্য প্রমাণ মেলেনি।

বিবিসির এক সাংবাদিকের টুইট করা ভিডিওতে আফগানিস্তানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেছেন, ‘আমরা যে কঠিন পরিস্থিতিতে আছি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তালেবান আক্রমণের মুখে আছি। তবে আমরা মাটি কামড়ে পড়ে আছি। আমরা (তালেবানকে) প্রতিহত করেছি।’

টুইটারেও সালেহ বলেছেন, ‘প্রতিহত করার কাজ এখন চলছে এবং চলতে থাকবে। আমি আমার মাটির সাথে আছি, মাটির জন্য আছি এবং সেই মাটির সম্মান রক্ষা করছি।’

ওই ভিডিও বার্তায় তিনি বলেন, তার দেশত্যাগের খবর মিথ্যা। তবে তিনি কোথায় আছেন, তা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

ন্যাশনাল প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র আলী নাজারি বলেন, তার বাহিনী তালেবানকে পেছনে ঠেলে দিয়েছে।

সালেহর ছেলে এবায়েদুল্লাহও পানশির পতনের দাবি উড়িয়ে দিয়েছেন। রয়টার্সকে মেসেজে জানিয়েছে, ‘না। এটা ভুয়ো খবর।’

গত ১৫ অগস্ট কাবুল দখল করে নেয় তালেবান। গোটা আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে এলেও পাহাড়ি ও কৌশলগত এলাকা পানশিরের দখল ছিল আহমেদ মাসুদ বাহিনীর হাতে। তারা আলোচনার মাধ্যমে সমাধানে রাজি হলেও দুই পক্ষের মধ্যে সেটি সম্ভব হয়নি। শেষে তীব্র লড়াইয়ে নেমেছে তালেবান ও মাসুদ বাহিনী।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা