পাশ্চাত্যের সেই মানবিকতা এখন কোথায়, প্রশ্ন পুতিনের
ইরানের প্রতি পশ্চিমা দেশগুলোর ‘অমানবিক’ আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, করোনা মহামারী মোকাবিলায় ইরানের যখন আন্তর্জাতিক সাহায্য দরকার তখন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও আগ্রহ পাশ্চাত্য দেখাচ্ছে না।
পুতিন শুক্রবার রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে অনুষ্ঠিত ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরামে’ দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন। রুশ বার্তা সংস্থা ‘তাস’ এ খবর দিয়েছে।
পুতিন বলেন, “ইরান সংক্রান্ত আলোচনায় আমি রাজনৈতিক খুঁটিনাটি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এই দেশটির যখন সাহায্য প্রয়োজন তখন তার ওপর থেকে কোনও একটি নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়নি।”
রুশ প্রেসিডেন্ট বলেন, “পশ্চিমা দেশগুলো সব সময় দাবি করে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবিকতাকে প্রাধান্য দেওয়া উচিত। পাশ্চাত্যের সেই মানবিকতা এখন কোথায়?”
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, এমনকি ইরানের ওষুধ এবং করোনাভাইরাসের টিকা আমদানি করার ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পাশ্চাত্য।
ইরানের ওপর বর্তমানে আমেরিকা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এই নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনাভাইরাসের টিকা আমদানি করতে বেগ পেতে হচ্ছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছে। ওষুধসহ যেকোনও মানবিক ত্রাণকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে বলে আমেরিকা দাবি করলেও বাস্তবে তা হয়নি বলে জানিয়েছে তেহরান।
ইরান বলছে, দেশটির ব্যাংকিং চ্যানেলের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকায় বিদেশ থেকে ওষুধ আমদানির অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে আমেরিকা ওষুধের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করলেও তেহরান তার সুফল ভোগ করতে পারছে না।
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো