জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল-আসাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। লিউকেমিয়ায় গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশনে রেখেছেন। এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এক বছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। কিন্তু চলতি বছরের মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে, আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে, তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫০/৫০। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন