ঐশ্বরিয়ার ছবির শুটিংয়ে ঘোড়ার মৃত্যু, বিপাকে প্রযোজক
ঐশ্বরিয়া রাইয়ের ছবির শুটিং চলাকালীন একটি ঘোড়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনি বিপাকে পড়েছেন খ্যাতনামা পরিচালক মণি রত্নম, প্রযোজনা সংস্থা এবং ঘোড়ার মালিক।
জিনিউজের খবরে বলা হয়েছে, প্রযোজনা সংস্থা ও ঘোড়ার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রাণীর অধিকার বিষয়ক একটি সংস্থা পিপল ফর দ্য ইথিকাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পিইটিএ)। তাদের অভিযোগ, টানা শুটিং চলাকালীন খাবার ও পানি না পেয়েই মৃত্যু হয়েছে ঘোড়াটির।
খবরে বলা হয়েছে, গত ১১ আগস্ট 'পন্নিয়িন সেলভান' ছবির সেটে শুটিং চলাকালীন মৃত্যু হয় ঘোড়াটির। পিইটিএর তরফে প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজ, ঘোড়ার মালিকের বিরুদ্ধে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস (পিসিএ) আইন এবং আইপিসির অধীনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংস্থাটির চিফ অ্যাডভোকেসি অফিসার খুশবু গুপ্ত বলেন, 'কম্পিউটার-জেনারেটেড ইমেজির (সিজিআই) যুগে, প্রযোজনা সংস্থাগুলি ক্লান্ত ঘোড়াগুলোকে যুদ্ধে খেলতে বাধ্য করে যতক্ষণ না তাদের একজন মারা যায়। যে ঘটনার ভিডিও কিংবা ছবি জমা দিতে পারবে, তাকে পুরস্কার হিসাবে সংস্থার তরফে ২৫ হাজার টাকা দেওয়ার কথাও বলা হয়।
জানা যাচ্ছে, রামোজি ফিল্ম সিটির কাছে আনাজপুর গ্রামে গত ১০ দিন ধরে মণি রত্নমের 'পন্নিয়িন সেলভান' ছবিটির শুটিং চলছিল। এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে। তার চরিত্র দুটির নাম নন্দিনী ও মন্দাকিনী দেবী।
তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির 'পন্নিয়িন সেলভান' উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ছবিটি দুটি পার্টে মুক্তি পাবে, তার মধ্যে প্রথম পার্ট মুক্তি পাবে ২০২২ সালে।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে