আফগানিস্তানের সরকারি মেইল বন্ধ করলো গুগল
আফগানিস্তানের সব সরকারি মেইল বন্ধ করেছে গুগল। তালেবান যেন আশরাফ গনি সরকারের বিভিন্ন কর্মকর্তার ইমেইল থেকে গোপন তথ্য পেতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থা সূত্রে খবর, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করায় আপাতত ওই অ্যাকাউন্টগুলো বন্ধ থাকবে। খবর ইয়াহু নিউজের
সংস্থাটি শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির উপরে নজর রাখছে সংস্থা। আফগানিস্তানের গোপন নথি সুরক্ষার স্বার্থেই আপাতত অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।
রয়টার্সকে আফগান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল দখলের পরই তাদের দফতরের সমস্ত তথ্য চেয়ে পাঠায় তালেবান। অনেকের ইমেইল ঘেঁটে তথ্যও হাতিয়ে নিতে চেয়েছে তারা।
ওই কর্মকর্তা দাবি করেন, যদি তিনি ওই সমস্ত নথি জঙ্গিদের হাতে তুলে দিতেন, তবে গত সরকারের বহু গোপন তথ্য তালেবানের হাতে চলে যেত। এতে কেবল আফগানিস্তান নয়, অন্যান্য দেশেরও সুরক্ষা বিঘ্নিত হত।
তথ্য বলছে, আফগানিস্তান সরকারের প্রায় দু'ডজনেরও বেশি দপ্তরে ইমেইলের জন্য গুগলের সার্ভার ব্যবহার করা হয়। যার মধ্যে অন্যতম অর্থ, বাণিজ্য, উচ্চশিক্ষ ও খনিজ দফতর। এমনকী, আফগান রাষ্ট্রপতির কার্যালয়েও গুগলের সার্ভার ব্যবহার করা হয়।
প্রীতি / প্রীতি
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো