মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু
মরক্কো উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে নৌকাটি ডুবে গেছে। শুক্রবার ( ২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মালিয়ান সরকার জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর মরক্কোর আঞ্চলিক জলসীমার উপকূলীয় অঞ্চলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৬৯ অভিবাসী মারা গেছেন। তাদের মধ্যে ২৩ মালিয়ান অভিবাসী রয়েছেন।
মালিয়ান মন্ত্রী মোসা এগ আত্তাহের এক বিবৃতিতে বলেন, অভিবাসীবাহী একটি নৌকাডুবি ঘটেছে। এতে মালিয়ানসহ কয়েকজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৪ মালিয়ান যুবক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বেঁচে ফেরাদের মধ্যে ১১ মালিয়ান রয়েছেন।
গত কয়েক দশক ধরে অফ্রিকার এ অঞ্চলে সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব প্রকট হয়েছে। ফলে এসব এলাকার শত শত যুবক উন্নত জীবনের আশায় সমুদ্রপথে স্পেনে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এরপর তারা পশ্চিমা বিভিন্ন দেশে উন্নত জীবনে গড়ার ঝুঁকি নেন।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন