সিরিয়ায় নির্বাচন আয়োজনে ৪ বছর সময় লাগতে পারে, বললেন শারা
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার ডি ফ্যাক্টো শাসক আল-শারা দেশটিতে নির্বাচন কবে হতে পারে, তা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠান করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। রোববার (২৯ ডিসেম্বর) সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল অ্যারাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-শারা এ কথা বলেন।
তাহরির আল-শাম (এইচটিএস) এর সশস্ত্র শাখা বিলুপ্তির সঙ্গে সিরিয়ার সশস্ত্র বাহিনীকে একীভূত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন সময়ে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বলেন, সিরিয়ার জন্য সৌদি আরব যা করেছে, তার জন্য আমি গর্বিত। সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের বড় ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সিরিয়ার স্বাধীনতা আগামী ৫০ বছরের জন্য পুরো অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে।
ইরান ও রাশিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই না রাশিয়া সিরিয়ার সঙ্গে তার সম্পর্ক থেকে 'অনুপযুক্ত উপায়ে' বেরিয়ে যাক। আর ইরানের উচিত ছিল সিরিয়ার জনগণের পক্ষ নেওয়া।
আল-শারা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই একটি জাতীয় সংলাপ সম্মেলনে হায়াত তাহরির আল-শাম বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন।
T.A.S / T.A.S
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ