ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবি’র সাথে ম্যাভেরিক ইনোভেশনের চুক্তিপত্র স্বাক্ষরিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৬:২৭

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাথে পরিবেশ, অ্যাকোয়াকালচার, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাভেরিক ইনোভেশনের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কনফারেন্স রুমে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং ম্যাভেরিক ইনোভেশনের (গাজীপুর) প্রতিষ্ঠাতা ও সিইও ড. কবির চৌধুরী।

পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক ও শিক্ষকবৃন্দ।

চুক্তিপত্র স্বাক্ষর শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকে ম্যাভেরিক ইনোভেশনের সাথে চুক্তি স্বাক্ষর একটি সময়োপযোগী পদক্ষেপ। বশেমুরকৃবি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হওয়ায় উভয়ের সাথে কাজ করলে গবেষণা কার্যক্রমকে এক নতুন মাত্রায় উন্নীত করা সম্ভব। এ বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সফলতার শীর্ষে পৌঁছার জন্য যেকোনো শিক্ষা ও গবেষণামূলক দিকনির্দেশনাকে সর্বদা স্বাগত জানাতে বশেমুরকৃবি অঙ্গীকারাবদ্ধ বলেও ভাইস-চ্যান্সেলর মতামত ব্যক্ত করেন।

T.A.S / T.A.S

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত