পোল্যান্ডে বিষাক্ত মাশরুম খেয়ে আরেক আফগান শিশুর মৃত্যু
তালেবানের ভয়ে কাবুল ছেড়েছিলো তাদের পরিবার। হামিদ কারজাই বিমানবন্দর থেকে তাদের সরিয়ে নেয়া হয়েছিল ইউরোপের উন্নত দেশ পোল্যান্ডে। কিন্তু সেখানে গিয়ে বিষাক্ত মাশরুম খেয়ে শুক্রবার প্রাণ গেছে আরেক আফগান শিশুর। এর আগে তার ভাই একইভাবে মারা গিয়েছিল।
ছয় বছরের ওই আফগান শিশুটি এবং তার ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবার কার্যত শোকে স্তব্ধ। শুক্রবার পোল্যান্ডের এক চিকিৎসক জানান, শিশুটি বিষাক্ত মাশরুম খেয়েছিল। এনডিটিভির খবরে বলা হয়, এর আগের দিন বৃহস্পতিবার পোল্যান্ডে তার পাঁচ বছর বয়সী আরেক ভাইয়ের মৃত্যু হয় বিষাক্ত মাশরুম খেয়ে।
তালেবানরা কাবুলে নিয়ন্ত্রণ নেয়ার পর যুক্তরাষ্ট্রের ব্যাপক উদ্ধার অভিযানের মধ্যে গত ২৩ আগস্ট পোল্যান্ডে পৌঁছায় শিশুটির পরিবার। তখন তাদেরকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো’র পাশে পদকোয়া লেসনায় আশ্রয়শিবিরে কোয়ারেন্টিনে রাখা হয়।
মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের নেয়া হয় ওয়ারশো’র চাইল্ড মেমোরিয়াল হেলথ ইনস্টিটিউটে। ওই হাসপাতাল এক বিবৃতিতে জানায়, ‘শিশুটির মৃত্যু নথিভূক্ত করা হয়েছে।’
মাশরুমের বিষ ছড়িয়ে পড়লে তার যকৃত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে যকৃত প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। কিন্তু এতে তার শারিরীক অবস্থার উন্নতি আর হয়নি।
প্রীতি / প্রীতি
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী