জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন মোস্তাফিজুর রহমান মাওদুদী
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী। শনিবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমান মাওদুদী সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগদান করেছেন।
তিনি ১৯৮৮ সালে জনতা ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। চাকরিকালে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় ও এরিয়া অফিস এবং শাখা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মাওদুদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশ নেন। তিনি ১৯৬৩ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আসাদুজ্জামান এবং মাতার নাম বিটি হাসনা।
জামান / জামান
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির