ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ইসির ৬২ কর্মকর্তাকে বদলি-পদায়ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ রাত ১১:৪৭

৬২ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে আলাদা আলাদা প্রজ্ঞাপনে উপজেলা নির্বাচন অফিসার পর্যন্ত বদলি করেছে ইসি।

বুধবার (১ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন ও অফিস আদেশে বদলি ও পদায়ন করেছে সংস্থাটি।

প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশনস) করা হয়েছে। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলামকে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব করা হয়েছে।

রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরূল আলমকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এই তিন কর্মকর্তাকে নিজ নামের পাশে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আলাদা প্রজ্ঞাপনে ১৭ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অন্য আরেক প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ইটিআইতে উপ-পরিচালক করা হয়েছে। এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ৮ জন কর্মকর্তা এবং আলাদা প্রজ্ঞাপনে ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী