পূর্ব ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদমাধ্যম শনিবার জানিয়েছে যে, একটি ইউক্রেনীয় কামিকাজে ড্রোন তাদের এক সাংবাদিককে হত্যা করেছে। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি হাইওয়ে দিয়ে চলাচলের সময় তিনি নিহত হন। খবর এএফপির। আলেকজান্ডার মার্তেমিয়ানভ নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। রুশ-নিয়ন্ত্রিত শহর গোর্লিভকাতে সহকর্মীদের সঙ্গে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরআইএ এবং আরও চারটি মিডিয়ার কর্মীরা ওই হামলায় আহত হয়েছেন। ইজভেস্টিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার মার্তেমিয়ানভ যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মারাত্মক ভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়। ইউক্রেন সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা অন্যান্য মৃত্যুর ঘটনাও তদন্ত করছে। এর আগে ইজভেস্টিয়ার আরেক সামরিক সংবাদদাতা সেমিয়ন ইরেমিন গত বছর জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনের আঘাতে নিহত হন।
Aminur / Aminur
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর
জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প
বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু
যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান
মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ
ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০
পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন
ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে