ভারতে আট বিয়ে করা নারীর শরীরে এইডস শনাক্ত
বিয়ে করে স্বামীর সঙ্গে ১০-১৫ দিন সংসার করতেন। তারপরই টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যেতেন। এরপর কিছুদিন বিরতি দিয়ে করতেন নতুন নিয়ে। আবার তার সঙ্গে কিছুদিন সংসার করে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিতেন। এভাবে আটটি বিয়ে করা এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পরে মেডিক্যাল পরীক্ষা করে জানা গিয়েছে, ওই নারী এইডসে আক্রান্ত।
তবে কতদিন আগে থেকে ওই নারী এইডসে আক্রান্ত তা স্পষ্ট নয়। পুলিশ তাই ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের মেডিক্যাল পরীক্ষাও করাতে বলা হয়েছে।
বিয়ের আড়ালে এমন প্রতারণার ঘটনা অবশ্য ভারতে নতুন নয়। তবে যেটা প্রথম শোনা গেল, তা হল ওই ‘প্রতারক’ নারীর শরীরে দুরারোগ্য ব্যাধির উপস্থিতি এবং তা থেকে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারিতদের শারীরিক ক্ষতি হওয়ারও বিপজ্জনক সম্ভাবনার কথা।
ভারতের পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা। বিয়ে করে প্রতারণার ব্যবসা চালিয়ে আসছিলেন গত চার বছর ধরে। এ কাজে তাঁর আরও তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদের গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই নারী।
পুলিশকে ওই নারী জানিয়েছেন, কীভাবে মাত্র ১৫ দিনের মধ্যে বিয়ে করে সেই বিয়ে থেকে বেরিয়েও আসতেন তিনি। অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হত। তবে তাতেও সুবিধা না হলে শ্বশুরবাড়ির সদস্যদের অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে পালাতেন কনে।
সাধারণত স্বামী কতটা অবস্থাপন্ন তার উপর নির্ভর করত তিনি শ্বশুরবাড়িতে কতদিন থাকবেন। ধনী হলে ১৫ দিন। তুলনায় কম অবস্থাপন্ন হলে ১০ দিনের মধ্যেই কাজ শেষ করত প্রতারক দলটি। পুলিশ জানিয়েছে, চার বছর আগে ওই নারীকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর স্বামী। তারপরই তিনি এই পথে পা বাড়ান।
প্রীতি / প্রীতি
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী