ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাবুলে নারীদের র‍্যালিতে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৬:২

কাবুলে নারীদের র‍্যালিতে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানেরকাবুলে নারীদের র‍্যালিতে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলে নারী অধিকারের দাবিতে অ্যাক্টিভিস্টদের র‍্যালিতে চড়াও হয়েছে তালেবান। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তারা বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে তারা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন নারী অ্যাক্টিভিস্টরা। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের ভিডিওতে নারীদের বিক্ষোভে তালেবান সদস্যদের বাধা দিতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেস অভিমুখে যাত্রা করলে তাদের বাধা দেয় তালেবান বাহিনী। এ থেকেই সংঘাতের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করে তালেবান সদস্যরা।

একজন বিক্ষোভকারীকে মারধর করার কথাও জানিয়েছে স্পুটনিক। একজন আফগান রিপোর্টার একজন নারী অ্যাক্টিভিস্টের ভিডিও শেয়ার করেছেন, তালেবান কর্তৃক বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় যিনি হয়েছেন।

আফগানিস্তানের রাজনীতি থেকে নারীদের বাদ দেওয়ার তালেবানের পরিকল্পনা প্রকাশের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে দলটি বলছে, হিজাব পরে শিক্ষা ও চাকরি বা কাজের সুযোগ পাবে নারীরা।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও