ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ৭ বছর পর মায়ের দেখা পাবেন তারেক রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ৪:৪৭

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডন যাবেন তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার জন্য আজ রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সফরের মধ্যে দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর দেখা হতে যাচ্ছে মা খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন যান খালেদা জিয়া। ওই সময় সেখানে একটি ঈদও উদযাপন করেন তিনি।সেইবার খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান তারেক রহমান। তার সেই সফরে লন্ডনের মরফিন্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন করানো হয়েছিল।

খালেদা জিয়ার সফরসঙ্গী তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে রিসিভ করতে আসবেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী এবং লন্ডন বিএনপির নেতারা। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসা চলবে।

এমএসএম / এমএসএম

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী

গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা

মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না

আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী

এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না