কাবুল সফরে পাকিস্তানের আইএসআই প্রধান
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কাবুলে পৌঁছান তিনি।
তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তার সফর।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজ হামিদ কাবুল পৌঁছালে অনলাইনে সমালোচনায় মেতে উঠেছেন আফগান নাগরিকেরা।
কাবুলে পৌঁছে ফয়েজ হামিদ আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তালেবানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
পাকিস্তান ও আইএসআইয়ের বিরুদ্ধে তালেবানকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। যদিও তা অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে গেছেন আইএসআইয়ের প্রধান।
প্রীতি / প্রীতি
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী