থাইল্যান্ডে গণতন্ত্রপন্থী বিক্ষোভ অব্যাহত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও হাজার হাজার মানুষ গণতনন্ত্রপন্থী বিক্ষোভে অংশ নিয়েছে।
সম্প্রতি সংসদে অনাস্থা ভোটে উতরে যান থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচা। ২৬৪ -২০৮ ভোটে প্রায়ুথের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট বাতিল হওয়ার পর ব্যাংককে হাজার হাজার প্রতিবাদকারী মিছিলে অংশ নেয়।
বাইফার্ন বেনজামা নামের ১৯ বছরের এক বিক্ষোভকারী বলেন, 'সংসদের বাইরে বা ভেতরে, সর্বত্রই তারা যেভাবে ক্ষমতা আঁকড়ে রয়েছে তাতে যা আমরা পারি, তা হলো রাস্তায় বিক্ষোভে নামা।'
সামরিক বাহিনীর সাবেক প্রধান প্রায়ুথ ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। প্রায়ুথ নির্বাচিত ইয়াংলাক সিনাওয়াত্রার সরকারকে ক্ষমতাচ্যুত করেন।
প্রতিবাদকারীদের দাবি তিনি ক্রমবর্ধমান এক স্বৈরাচারী সরকার পরিচালনা করেছেন। দেশে তার ৭ বছরের শাসনামলে অসমতা বৃদ্ধি পেয়েছে। মূলত তরুণ বিক্ষোভকারীদের মধ্যে ক্রোধ বাড়ছে। তারা দেশটির রাজতন্ত্রের বিষয়েও প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। যা দেশটির আইন অনুযায়ী মারাত্মক অপরাধ।
প্রীতি / প্রীতি
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী