ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইউটিউব দেখে সাপ ধরতে গিয়ে হাসপাতালে যুবক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২১ সকাল ৯:৪৫

সাপ নিয়ে নানা ধরণের অদ্ভুত ধারণা আর কুসংস্কারের যেমন অভাব নেই ভারতীয় উপমহাদেশের দেশগুলোয় ঠিক তেমনি সাপ সম্পর্কে মানুষের আগ্রহেরও কমতি নেই এই অঞ্চলের মানুষের মধ্যে। সম্প্রতি ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক যুবক ইউটিউবে সাপ ধরার নানান পদ্ধতি দেখতো। কিন্তু বাস্তবে ওইসব পদ্ধতি অনুসরণ করে সাপ ধরতে গিয়ে ওই যুবক কামড় খেয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 

রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা ওই যুবককে বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছে। এদিকে এই ঘটনার পর থেকে আতঙ্কে আছে ওই যুবকও।

স্থানীয় সূত্রে জানা যায়, রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা সৌরভ পণ্ডিত ইউটিউবে সাপ ধরা দেখতো। এভাবে সে কয়েকটি জায়গায় সাপ ধরতেও গিয়েছে। গত কয়েকদিন আগে দিদির বাড়িতে সাপ বেরিয়েছে শুনে সে সেটিকে ধরতে যায়। কিন্তু সেটিকে একটি পাত্রে ভরার সময় সাপটি তাকে কামড়ে দেয় বলে মনে করা হচ্ছে। এদিকে সাপ বিশেষজ্ঞদের মতে, এটি কালাচ প্রজাতির সাপ। এগুলো কামড়ালে কোনো দাগ হয় না। জ্বালাযন্ত্রণাও হয় না। কিন্তু তলপেটে ব্যথা শুরু হয়।

উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের এর সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, এভাবে প্রশিক্ষণ না নিয়ে, বন দফতরের অনুমতি ছাড়া সাপ ধরা ঠিক নয়।

এদিকে সৌরভ জানিয়েছেন, সাপটা কামড়েছে কি না ঠিক বুঝতে পারছি না। তবে ভয় লাগছে। সৌরভের বাবা নারায়ণ পণ্ডিত বলেন, ছেলে মাতব্বরি করতে গিয়ে এসব করেছে। আমার ছেলের সাপ ধরার কোন প্রশিক্ষণ নেই। তার আরও বিপদ হতে পারত এভাবে সাপ ধরতে গিয়ে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও