ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

এখন আর মধুকে কোলে তুলতে সমস্যা হবে না যশের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ১২:৫৯

ভারতের স্টার জলসায় প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল দিয়ে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি পেয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। সেখানে অরণ্য ও পাখি চরিত্রে অভিনয় করেছিলেন তারা। ওই সিরিয়ালে টানা তিন বছর চিত্রনাট্যের খাতিরে প্রায়ই যশের কোলে উঠতে হতো মধুমিতাকে। ২০১৩-তে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হয় ‘বোঝে না সে বোঝে না’।

কিন্তু ওই সিরিয়ালে মধুমিতাকে ঘন ঘন কোলে তোলার সময় প্রতিবারই নাকি যশ বলতেন, উফ, কী ভারী! আর কতক্ষণ? তবে সেই মধুমিতা এখন অনেকটা পাল্টে গেছেন। তাই পাঁচ বছর পর যশের সঙ্গে ‘মন রে’ নামে একটি মিউজিক ভিডিওর শুটিং করতে এসে সে কথাই জানিয়ে দিলেন নায়িকা। বললেন, তার ওজন এখন মাত্র ৪৮ কেজি।

অর্থাৎ, সহ-অভিনেতা যশকে মধুমিতা বোঝালেন, এখন আর তাকে কোলে তুলতে সমস্যা হবে না। অভিনেত্রীর এই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একই সঙ্গে ফ্যানপেজ থেকে শেয়ার হওয়া ঝলকে ‘যশমিতা’র পুরনো রসায়নও ফের প্রকাশ্যে। যা দেখে সহজে অনুমান করা যায়, কেন ‘পাখি-অরণ্য’ জুটি পাঁচ বছর পরও জনপ্রিয়। দুজনকে একসঙ্গে দেখে ভালোবাসার চিহ্নে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। আপাতত তাদের একটাই চাওয়া, মিউজিক ভিডিওর পর সিনেমায়ও জুটি বাঁধুক তাদের প্রিয় ‘যশমিতা’।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ