বৈঠকে উপস্থিত থাকলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দেবে না বিএনপি
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি। দলটি মনে করছে, এজন্য আরও সময়ের প্রয়োজন। এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন। তবে বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবেন না।
এদিকে শরিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরীক একটি দলের এক নেতা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট সময়ের অভাবে তারা এ বিষয়ে দলীয়ভাবে এখনও হোমওয়ার্ক সম্পন্ন করতে পারেননি। ফলে তারা এ বৈঠকে অংশ নিতে পারছেন না।
এমএসএম / এমএসএম
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম