ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাইফকে কারিনার পরামর্শ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৩:২৫

বলিউড অভিনেতা সাইফ আলী খান। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ থেকে বিরত থাকা নিয়ে স্ত্রীর পরামর্শের কথা জানিয়েছেন সাইফ।

এই অভিনেতা বলেন, ‘আমি এগুলো পড়ি না। পড়া বন্ধ করেছি এবং সত্যিই অনেক কাজ হয়েছে। কারণ এর ফলে আমি কাজে মনোযোগ দিতে পারি। এছাড়া এটি অনেকটা নেশার মতো। আমার নাম লিখে গুগলে খোঁজ করতাম, তারপর দেখতাম আমাকে নিয়ে কী লেখা হয়েছে। পরে এমন কিছু দেখতাম, যা আমার পছন্দ হতো না এবং এর ফলে মন খারাপ হতো।’

কারিনার পরামর্শ নিয়ে সাইফ বলেন, “আমার স্ত্রী আমাকে বলেছে, ‘যা করছো সেগুলো বন্ধ করো।’ অনেকদিন থেকে আর গুগলে সার্চ করে দেখি না। ফলে নিজের মতো করে থাকতে পারি।”

সাইফের পরবর্তী সিনেমা ‘ভূত পুলিশ’। আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এতে আরো অভিনয় করছেন অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ ও ইয়ামি গৌতম। এছাড়া ‘বান্টি অউর বাবলি-টু’ এবং ‘আদিপুরুষ’ সিনেময় দেখা যাবে সাইফকে। 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ