বাগদান সেরেছেন ‘কমান্ডো’ অভিনেতা!
‘কমান্ডো’ সিনেমাখ্যাত অভিনেতা বিদ্যুৎ জামাল। গুঞ্জন শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাথানির সঙ্গে বাগদান সেরেছেন তিনি।
সম্প্রতি কথিত প্রেমিকা নন্দিতার সঙ্গে তাজমহল ঘুরতে গিয়েছিলেন বিদ্যুৎ। সেখানে তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের বাগদানের গুঞ্জন চাউর হয়।
ভাইরাল হওয়া ছবিতে নন্দিতার অনামিকায় একটি বড় হীরার আংটি দেখা গেছে। ভক্তদের ধারণা, এটি এই জুটির বাগদানের আংটি।
ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে থেকে বিদ্যুৎ ও নন্দিতার প্রেমের সম্পর্ক। তিনদিন আগে বাগদান সেরেছেন তারা।
এর আগে অভিনেতা দিনো মরেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নন্দিতা। বেশ কয়েকবার তাদের ব্রেকআপ ও সম্পর্ক জোড়া লাগে। তবে শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেন তারা।
অন্যদিকে, দুই বছর ধরে মোনা সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বিদ্যুৎ জামাল। কিন্তু তাদের সম্পর্কও টেকেনি।
তেলেগু ভাষার ‘শক্তি’ সিনেমার মাধ্যমে ২০১১ সালে রুপালি জগতে পা রাখেন বিদ্যুৎ। একই বছর বলিউডের ‘ফোর্স’ সিনেমায় অভিনয় করেন। ‘কমান্ডো’ ছাড়াও ‘জঙ্গলি’, ‘খুদা হাফিজ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি