ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ফুড রেল রেস্টুরেন্ট: মিরপুর শেওড়াপাড়ায় নান্দনিক এক খাদ্য গন্তব্য


কে আই তাজ photo কে আই তাজ
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ৪:২৪

২০২৩ সালের জুলাই মাসে রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের সাথে শুভ সূচনা হয় পরিপাটি ও নান্দনিকতায় অনন্য সুন্দর একটি মাল্টি-কুইজিন রেস্টুরেন্টের। নাম তার ফুড রেল। সাজসজ্জা যেমন চোখ ধাধানো, খাবারের গুণ-মানও তেমন গ্রহণযোগ্য। মূলত থাই-চাইনিজ, ইটালিয়ান এবং মিক্সড কুইজিন খেতে এই রেস্টুরেন্টে যেতে হবে। এপেটাইজার, স্যুপ, মিটবক্স, চাওমিন, সালাদ, পিজ্জা-পাস্তা, বার্গার, সেট মেন্যু, ডেসার্ট, কফি-জুস-মকটেল সবই পাওয়া যায় রেস্যুরেন্টে। 

তবে বিশেষ আকর্ষণীয় হল থাই ঘরানার পাইন-আপেল রাইস। একটি আনারসের মধ্যে প্রণ, জুলিয়ান কাট চিকেন, এগ, ভেজিটেবল এবং ফ্রাইড চিকেনের সংমিশ্রণে পাইন-আপেল মিক্সড রাইস উপস্থাপন করা হয়। এটি বেশ আলাদা এবং দৃষ্টিনন্দন একটি আইটেম। দাম মাত্র ৭০০ টাকা। এছাড়াও, লন্ডন স্টাইল ফিস এন্ড চিপস, থাই স্যুপ, স্পেশাল রাইস বোল, সাতটি উপাদান মিশ্রিত মিক্সড চাইনিজ চাওমিন এবং রোস্টেড ফ্যামিলি চিকেন প্ল্যাটার বিশেষ প্রণিধানযোগ্য। এসব খাবার পরম যত্ন নিয়ে প্রস্তুত করেন ১৮ বছরের অভিজ্ঞ শেফ সনেট গোমেজ। খাবার গুলো দামে সাশ্রয়ী, তবে মানে বেশ ভালো। পরিবার, পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে মনোরম পরিবেশে খাবার উপভোগ করা যায় প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। মজার ব্যাপার, রেস্টুরেন্টের উপর তলায় রুফটপ স্টাইল এবং নিচতলায় শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন স্টাইল রয়েছে। উভয় তলা মিলে ৮০-৮৫ জন একত্রে বসতে পারে। কথা হয়  রেস্টুরেন্টের এমডি ও ম্যানেজিং পার্টনার জনাব শফিকুল ইসলাম এর সাথে। তিনি বলেন- "ফুড রেলের উদ্দেশ্য অতিথিদেরকে সুশ্রী পরিবেশে মানসম্মত খাবার পরিবেশন করা। আমাদের সদাহাস্য স্টাফরাও সেরা-মানের সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। যে কোন ছোটখাট মিটিং, পার্টি বা অনুষ্ঠান আয়োজনের চমৎকার ব্যবস্থা রয়েছে এখানে৷ আশপাশের এলাকায় ফুড ডেলিভারীও করা হয়।" 

খাদ্যপ্রেমীরা, তবে কি শেওড়াপাড়ায় মেট্রোরেল দেখতে দেখতে জিভে জল আনা খাবার উপভোগ করতে চান? তো চলে আসুন ফুড রেল রেস্টুরেন্টে৷ ঠিকানা- ৯৬৫, চতুর্থ তলা, মেট্রো পিলার নং- ৩০৫, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। খাবারের আপডেট জানা যাবে রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে৷

এমএসএম / এমএসএম

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন

গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?

স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন

রাতে আরামের ঘুম পেতে যেসব ব্যায়াম করতে পারেন

রোগা মানুষেরও হতে পারে উচ্চ কোলেস্টেরল

বর্ষায় চুল পড়া কমাতে দামি সিরাম নয়, খেতে হবে যেসব খাবার

পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়

নখের যে ৫ পরিবর্তন হতে পারে ‘গুরুতর রোগের’ সতর্কবার্তা

মৃদু আলো জ্বালিয়ে ঘুমানোর নেতিবাচক দিক জানেন কি?