বিএনপি মিথ্যার ফুলঝুড়ি নিয়ে ছুটছে
স্বাধীনতা বিরোধীদের আশ্রয় দিয়ে তাদের বাঁচাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রতিদিন বিভ্রান্তি ছড়ান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার মিরপুর-১৪ জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাঙালী জাতিকে বিভ্রান্ত করার জন্য প্রতিদিন বিএনপির নেতারা মিথ্যার ফুলঝুড়ি নিয়ে ছুটে।
তিনি বলেন, জাতির পিতার হত্যাকারী কে বা কারা তা দেশের নতুন প্রজন্মের কাছে স্পষ্ট। আমরা বলতে চাই খুনি কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না।
এ সময় জিয়াউর রহমানকে নির্দোষ প্রমাণ করার জন্য তার অনুসারীরা তাকে বীর মুক্তিযোদ্ধা বলে মিথ্যা আখ্যায়িত করে চলেছে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা বলতে চাই বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া জড়িত না থাকলে জাতির জনকের হত্যাকারীদের খুঁজে তাদের বিচার করতো। তা না করে হত্যায় জড়িত সকলকে আশ্রয় দিয়েছিলো এই খুনি জিয়া।
তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখনো খুনি জিয়াগংদের উত্তরসূরিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তাদের প্রতিরোধ করতে সংগ্রাম করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা