পাঁচ তারকা হোটেল রেনেসন্স ঢাকায় দেশীয় পিঠা ফেস্টিভ্যাল কাম ব্যুফে ডিনার
রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত জমকালো পাঁচ তারকা হোটেল রেনেসন্স নিয়ে এসেছে ডিনার বুফে এক্সট্রাভেগেঞ্জা, যেখানে থাকছে শীতের পিঠার বিশেষ আয়োজন। বাহার রেস্টুরেন্টে এই ব্যুফে কাম পিঠা মেলা চলছে সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় সব পিঠার সমারোহ যেমন ভাপা পিঠা, শুকনো চিতই পিঠা, রসে ভেজা দুধ চিতই, চুঁই পিঠা, নকশি পিঠা, ছিটা রুটি, চাপটি সহ আরো অনেক উপাদেয় পিঠা থাকছে। একটি লাইভ স্টেশন প্রস্তুত করা আছে, যেখানে সরাসরি অর্ডার করলে গরম গরম পিঠা টেবিলে চলে যাবে। এর সাথে, দেশী মুরগী, দেশী হাঁস ও খাসী ভুনা ভিন্ন মাত্রা যুক্ত করবে। সাথে গ্লোবাল কুইজিন আইটেম নির্ভর শতপদের ব্যুফে ডিনার থাকছেই।
এই মনোরম পিঠাপুলি আয়োজন ও ব্যুফে এক্সট্রাভেগেঞ্জা চলবে ২৩ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এখানে অতিথিরা উপভোগ করতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু ৭,৯৯৯ টাকায় বিভিন্ন ব্যাংক কার্ডের মাধ্যমে। সুতরাং, দেরী কেন? চলে আসুন সেরা পরিবেশে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির পিঠাপুলি ও ব্যুফে উপভোগ করতে৷
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত