আজ প্রিয়জনকে চকোলেট দেওয়ার দিন
একটু রাগ, একটু অভিমান, আর অনেকটা ভালোবাসা— প্রেমের এই চেনা সমীকরণে প্রয়োজন খানিক মিষ্টতা। আজ ৯ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস সপ্তাহের অন্যতম বিশেষ দিন ‘চকোলেট ডে’। গোলাপের সুবাস আর মনের কথাটি জানানোর পর আজ প্রিয়জনের হাতে প্রিয় কোনো চকোলেট তুলে দিয়ে সম্পর্কটাকে আরও গাঢ় করার পালা।
কেন চকোলেট?
ভালোবাসার সপ্তাহে চকোলেট ডের গুরুত্ব কেন এত বেশি? কারণটা সহজ। মিষ্টি মুখে যে কোনো কথা বলা সহজ হয়। আবার যারা এখনো ‘প্রপোজ’ করতে পারেননি, তারা আজ একটি দামি চকোলেটের সঙ্গে কার্ড গুঁজে দিয়ে অনায়াসেই সেরে নিতে পারেন কাজটা।
শুধু যুগলরা নয়, বন্ধুদের আড্ডায় বা পরিবারের বড়দের মিষ্টি মুখ করাতে আজ চকোলেটের জুড়ি নেই। তাই ডায়েট ভুলে আজ না হয় একটু বেশিই ক্যালরি শরীরে ঢুকুক, অন্তত ভালোবাসাটা তো মিষ্টি থাকছে!
শেষমেশ, চকোলেট ডে মনে করিয়ে দেয়, ভালোবাসা প্রকাশের ভাষা অনেক। কিন্তু আন্তরিকতা থাকলে ছোট্ট এক টুকরো চকোলেটও হয়ে উঠতে পারে বড় অনুভূতির প্রতীক। চকোলেট ডে আমাদের শেখায়— উপহারের চেয়েও মূল্যবান হলো অনুভূতির আন্তরিকতা।
চকোলেটের এই মিষ্টি রেশ আগামীকাল মোড় নেবে তুলতুলে ‘টেডি ডে’-তে। তবে তার আগে আজকের দিনটি পুরোপুরি চকোলেটের সুবাসে মাখামাখি হয়ে কাটুক সবার।
এমএসএম / এমএসএম
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত