ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : তথ্য প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ৫-৯-২০২১ রাত ৮:১৮

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাথা উচুঁ করে বাঁচতে শিখিয়েছেন। তিনি আমাদের উপহার দিয়েছেন স্বাধীন-সার্বভৌম একটি দেশ, একটি জাতি। আমাদের তিনি সর্বদা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কোনো দুর্নীতিবাজকে তিনি প্রশ্রয় দিতেন না। বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। আজ রোববার (৫ সেপ্টেম্বকর) বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিএফডিসির জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন শেষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাংলাদেশকে সবাই লুটপাট করে খেয়েছে। আজ তারা সমৃদ্ধ। তাদের শাসন-শোষণ থেকে বেরিয়ে এসে বাঙালি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুই এ জাতির ঠিকানা খুঁজে দিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে, সবাইকে সোনার মানুষ হতে হবে। 

ডা. মুরাদ বলেন, দেশের জন্য আমাদের আরো অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। বঙ্গবন্ধুর আাদর্শ ধারণ করতে হবে, বঙ্গবন্ধু কন্যার মতো ধীরচেতা দেশপ্রেমিক হতে হবে। সোনার বাংলায় সোনার মানুষ দরকার, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমাদের সোনার মানুষ হতেই হবে। এভাবে দেশ চলতে পারে না। জনগণের টাকা দিয়ে ফুটানি না করা এবং রাষ্ট্রের অর্থ অপচয় না করার আহ্বান জানান তিনি। 

প্রতিমন্ত্রী আরো বলেন, এ দেশে খুনের ইতিহাস যারা তৈরি করেছে তাদের বিচার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ দেশে ইনডেমনিটি জারি করা সেই খুনি জিয়াউর রহমান ও মোশতাকদের বিচার এখনো পর্যন্ত হয়নি। খুনি জিয়ার মরণোত্তর ও যারা এখনো বেঁচে আছে তারেক জিয়াসহ তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে।  

প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করছেন আপনারা। আপনারাই এ দেশকে বিশ্বের কাছে উপস্থাপন করছেন। আপনাদের নৈতিক দায়িত্ব দেশবিরোধী খুনিচক্রদের পরিচয় উন্মোচন করা।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াছমিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন খান, বিটিভির অনুষ্ঠান পরিচালক জগদীশ এষ, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

জামান / জামান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস