ফের বাড়ল ভোজ্যতেলের দাম
ফের প্রতি লিটার ভোজ্যতেলের দাম বাড়ল ৪ টাকা। এই সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হবে।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বাজারে সর্বোচ্চ ১২৯ টাকা দরে বিক্রি হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৩ টাকা। পাঁচ লিটার বোতলের সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ৭২৮ টাকা। প্রতি লিটার খোলা পাম সুপারের দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা।
এদিকে গত মে মাসে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১২৯ টাকা নির্ধারণ করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ ও জনসাধারণের কথা বিবেচনা করে দাম ৪ টাকা কমিয়ে ১২৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজকের বৈঠকে মে মাসের নির্ধারিত দাম প্রতি লিটার ১২৯ টাকাই পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির