ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বোনের ধর্ষণকারী বাবা, ঘটনা প্রকাশ্যে আসতেই অপমানে ভাইয়ের আত্মহত্যা!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১০:৭

বোনকে ধর্ষণ করেছে বাবা এই খবর জানাজানি হতেই লজ্জা, অপমানে আত্মহত্যা করল ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জালৌরে।

নির্যাতিতা নাবালিকার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষক বাবা পলাতক।
জালৌরে ৩২ মিনিটের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। তাতে শোনা যায়, এক নাবালিকা তার ফুফুর কাছে বাবার কুকীর্তির কথা বলছে। অডিওতে ওই নাবালিকাকে বলতে শোনা গেছে, একদিন তার বাবা তাকে মোবাইল ফোন কিনে দেওয়ার অছিলায় গাড়ি করে বাজারে নিয়ে যায়। সেই সময় মেয়েটির মা বলেছিলেন, মোবাইল ফোন কিনতে ছেলেকেও যেন সঙ্গে নিয়ে যায়। কিন্তু রাজি হয়নি ওই ব্যক্তি। রাস্তায় সে মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে ঘটনাটি কবে ঘটেছে তা অবশ্য ওই অডিও ক্লিপ থেকে বোঝা যায়নি।

অডিও ক্লিপের কথোপকথন এলাকায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বোনের ওপর বাবার নির্যাতনের কথা জানতে পারেন ভাই। ওই দিনই একটি খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নির্যাতিতার ভাই। ওই অডিও ক্লিপেই নাবালিকাকে বলতে শোনা গেছে, আগেও সুযোগ পেলেই বাবা তাকে যৌন নিগ্রহ করত। প্রথম দিকে, তার ঘুমের সময়ে নানাভাবে উত্ত্যক্ত করত বাবা। মেয়েটির অভিযোগ, তার বাবা তাকে বাড়ি থেকে বের হতে দিত না এবং কথা বলতে দিত না পরিবারের অন্যদের সঙ্গে। মেয়েটি তার ফুফুকে জানিয়েছে, বাবার কুকীর্তির প্রতিবাদ করলে তার মা তাকে বকাবকি করেছিল।

জেলা পুলিশের এক অফিসার জানিয়েছেন, অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। তার বাড়িতেও গিয়েছিল পুলিশ। কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ির লোকেরা মেয়েটির ওপর নির্যাতনের কথা জানত কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও