পানশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাশতি নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকার ন্যাশনাল রেজিসট্যান্স ফোর্স (এনআরএফ) এর মুখপাত্র ও প্রখ্যাত সাংবাদিক ফাহিম দাশতি এবং আহমেদ শাহ মাসুদের ভাগ্নে জেনারেল আব্দুল ওয়াদুদ জারা তালেবানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
আহমদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ জোট রবিবার রাতে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে টোলো নিউজ।
ফাহিম দাশতি আফগানিস্তানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, আহমেদ শাহ মাসুদের প্রেস সচিব এবং আফগানিস্তান সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।
ফাহিম দাশতি ও জেনারেল ওয়াদুদ কীভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয় তবে তারা একটি হামলায় একসঙ্গে নিহত হয়েছেন। আহমেদ মাসুদ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আহমেদ শাহ মাসুদের ওপর হামলায় ফাহিম দাশতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এবার পানশিরে আরেক হামলায় তিনি প্রাণ হারালেন।’
পানশিরের দখল নিতে দুই পক্ষ ভয়াবহ লড়াই করছে। এরই মধ্যে অনেক এলাকার দখল নেয়ার দাবি করেছে তালেবান। রবিবার তালেবানের সঙ্গে আলোচনার বসতে প্রস্তুত বলে জানিয়েছেন আহমেদ মাসুদ। তবে তালেবান সেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
প্রীতি / প্রীতি
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী