নিখিল ভালোবেসে কী নামে ডাকতেন, জানালেন নুসরাতই
কয়েকদিন আগেই পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। স্বামী নিখিল জৈনের সব স্মৃতি ভুলে ছেলেকে নিয়ে নতুন স্বপ্ন সাজাচ্ছেন টলিউডের এই সাংসদ অভিনেত্রী। সেই স্বপ্নের মাঝে তার বর্তমান সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্তও রয়েছেন। তাকেই সন্তানের বাবা হিসেবে ধরা হচ্ছে। কিন্তু বর্তমানটা যতই বর্ণময় হোক না কেন, অতীত কি কখনো ভোলা যায়? যায় না।
তাইতো সজ্ঞানেই স্বামী নিখিলের স্মৃতিচারণ করলেন নুসরাত জাহান। রবিবার তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ডাবের ছবি পোস্ট করেন। সেই কাটা ডাবের গায়ে খোদাই করা একটি নাম, ‘নয়না’। আলোচনার কেন্দ্রে এখন এই নামটিই। কারণ স্বামী নিখিল জৈন ভালোবেসে নুসরাতকে এই নামে ডাকতেন। একবার আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা নুসরাতই জানিয়েছিলেন।
কিন্তু গত এক বছরে বদলে গেছে পরিস্থিতি। একইসঙ্গে বদলেছে নিখিল এবং নুসরাতের জীবন। একে অপরের থেকে দূরে সরে গেছেন তারা। নুসরাত আপন করে নিয়েছেন যশ দাশগুপ্তকে। নিখিলের সঙ্গে বিয়েকে দিয়েছেন ‘সহবাস’-এর তকমা।
কিন্তু আচমকা আবার নিখিলের ডাকা নামের কথাই কেন মনে পড়ল নুসরাতের? কেনই বা সেই নামকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে আনলেন নায়িকা? তবে কি নিখিলের উদ্দেশে কোনো প্রছন্ন বার্তা দিচ্ছেন নুসরাত? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানা মহলে।
অন্যদিকে নুসরাতকে সরাসরি না বললেও নেটমাধ্যমে আকারে ইঙ্গিতে নিজের কথা বুঝিয়ে দিচ্ছেন নিখিল। রবিবারও তেমনই করলেন তিনি। জিম করে ঘাম ঝরানোর পর নিজেকে লেন্সবন্দি করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিখিল। সঙ্গে লিখেছেন, ‘নিজেকে আগুনে পুড়িয়েছি আমি। কিন্তু হে ফিনিক্স, আমি এখানে, আমি আমার শক্তিকেই আগুনে পরিণত করেছি।’ তবে কি কঠিন সময় পার করে মানসিক ভাবে আরও দৃঢ় হয়ে ওঠার কথাই বুঝিয়ে দিতে চাইলেন নিখিল?
এদিকে আবার নুসরাতের সন্তান হওয়ার পর তার জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন নিখিল। বলেছিলেন, ‘আমি জানি, নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতের সঙ্গে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবে কামনা করি, ছেলে সুস্থ থাকুক, সুন্দর ভাবে বেড়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’
প্রথম স্বামী ভিক্টর ঘোষকে ২০১৯ সালের জানুয়ারিতে তালাক দিয়ে ওই বছরেরই ১৯ জুন নিখিলকে বিয়ে করেন নুসরাত। তাদের বিয়ের আসর বসেছিল তুরস্কে। কিন্তু কয়েক মাস পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। গুঞ্জন রয়েছে, একাধিক ছবির নায়ক ও বর্তমান প্রেমিক যশ দাশগুপ্তকে ভালোবেসেই নিখিলের থেকে আলাদা হয়েছিলেন নুসরাত।
প্রীতি / প্রীতি
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা