ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ১১:১৮

বাংলাদেশ-ভারত সীমান্তকে অপরাধমুক্ত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ ইস্যুতে উভয় দেশের সরকারের মধ্যে যেসব চুক্তি ও মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর বাস্তবায়নও প্রত্যাশা করছে নয়াদিল্লি।
শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণায় দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও বলেছেন সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ।
ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, “আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ে হবে এই বৈঠক। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে সেখানে। আমরা আশা করছি বাংলাদেশের সঙ্গে আমাদের যেসব চুক্তি এবং এমওইউ (মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে, সেসবকে সম্মান জানানো হবে। এই চুক্তি ও এমওইউগুলোর মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এমন একটি একটি কাঠামোগত ঐক্য স্থাপন করা, যা একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা এবং বৈধ বাণিজ্য— উভয়কেই সমৃদ্ধ করবে।”

 

Aminur / Aminur

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি