ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সালমান শাহ স্মরণে শিল্পী সমিতির বিশেষ আয়োজন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ২:৪৯

অমর নায়ক সালমান শাহ চলে যাওয়ার ২৫ বছর আজ। ১৯৯৬ সালের আজকের এই দিনে না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা এই নায়ক। তার স্মরণে শিল্পী সমিতি বেশ কিছু আয়োজন করে প্রতি বছর। সেই ধারাবাহিকতা এবারও বজায় রেখেছেন শিল্পীদের সংগঠনটি।

সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, সালমান স্মরণে আজ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। থাকছে কোরান খতমেরও আয়োজন। তবে সালমানের পাশাপাশি এই আয়োজন করা হচ্ছে আনোয়ার হোসেন ও সাদেক বাচ্চুর স্মরণে। সিনেমার এই বরেণ্য তিন শিল্পীর জন্য একসঙ্গেই এই আয়োজন বলে নিশ্চিত করলেন জায়েদ।

তিনি বলেন, ‘প্রিয় অভিনেতা সালমান শাহসহ এই মাসে আরো দুইজন অভিনেতাকে হারিয়েছি আমরা। তারা হলেন আনোয়ার হোসেন ও সাদেক বাচ্চু। আজ ৬ সেপ্টেম্বর আমরা তিনজনের মৃত্যাবার্ষিকী উপলক্ষেই আয়োজন রেখেছি।

তাদের জন্য কোরআন খতম হবে সারাদিন। দোয়া মাহফিল, আলোচনা সভা হবে। সেইসঙ্গে দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।’

তিনি আরোও বলেন, ‘আমরা শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি। বরেণ্য তিন অভিনেতার স্মরণে আয়োজনে উপস্থিত থাকার জন্য।’

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ