ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফ্লোরিডায় সাবেক নৌসেনার গুলিতে নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ২:৫৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌবাহিনীর সাবেক এক সেনার গুলিতে নারী-শিশুসহ চারজন প্রাণ হারিয়েছেন। নিহত শিশুর বয়স মাত্র তিন মাস, তার মাও এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। খবর এপির

স্থানীয় সময় রবিবার এই ঘটনা ঘটে। হামলার সময় ৭টি গুলি লাগা ১১ বছর বয়সী একটি মেয়ে বেঁচে আছে। গুরতর আহত মেয়েটির চিকিৎসাসেবা চলছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ব্যক্তির নাম ব্রায়ান রিলে (৩৩)। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

পুলিশের পাল্টা গুলিতে রিলেও আহত হন। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ইরাক ও আফগান যুদ্ধে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন রিলে। তার বান্ধবী তদন্তকারীদের জানান, রিলে পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের কারণে কয়েকদিন ধরে ওই হামলাকারী সৃষ্টিকর্তার সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

স্থানীয় পুলিশ প্রধান গ্র্যাডি জুড জানিয়েছেন, বন্দুকধারীর সঙ্গে হামলায় মৃতদের কোনো সম্পর্ক নেই। হামলা ঠেকাতে পুলিশ হস্তক্ষেপ করার পর বন্দুকধারী তাদেরকে লক্ষ্য করেও গুলি ছুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করার চেষ্টা করে হামলায় অভিযুক্ত ওই ব্যক্তি।

প্রীতি / প্রীতি

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও