একঝাঁক শিল্পীদের হাত ধরে যাত্রা শুরু করল ‘আরবিট ক্রিয়েটিভ হাব’
একঝাঁক তরুণ শিল্পীদের হাত ধরে যাত্রা শুরু করল বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। বুধবার (০৫ ফেব্রুয়ারি) এটি উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সকল ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেয়া হয়।
এসময় শুভকামনা জানিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি, ভালো কিছু হবে।’
সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন আরবিট ক্রিয়েটিভ হাব-এর প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতম প্রমুখ।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত