ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

২৭ বছর পর দিল্লির মসনদে যাচ্ছে বিজেপি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ২:২৬

দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু হয়। এদিন শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে বিজেপি ও আপের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে যায় বিজেপি।

এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ২২টিতে এগিয়ে রয়েছে আপ। অন্যদিকে কংগ্রেস ১টি আসনে এগিয়ে আছে। ফলে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি। 

মণীশ সিসোদিয়া দলের ফলাফলের বিষয়ে বলেন, আমরা ফলাফল পর্যালোচনা করবো। ভোটের প্রাথমিক ফলাফল জানার পর বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল বলেন, দিল্লির জনগণ ইতিবাচক মনোভাব নিয়ে ভোট দিয়েছে। জনগণ দেখেছে যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে কাজ হচ্ছে। সেসব রাজ্যের সঙ্গে দিল্লির তুলনা করে প্রধানমন্ত্রী মোদীকে ভোট দিয়েছে তারা... বিজেপি দিল্লিতে সরকার গঠন করতে চলেছে... দিল্লির জনগণ কেজরিওয়ালকে শাস্তি দিতে চলেছে।

শনিবার সকাল থেকেই দিল্লি বিধানসভার ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই দেখা গেছে বিজেপি এগিয়ে আছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের।

দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিজেপির দিল্লি দখলের বিষয়টি নিশ্চিতই বলা যায়। কারণ এরই মধ্যেই তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে ফেলেছে।

এমএসএম / এমএসএম

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ