ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

৩শ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৫ রাত ১০:৫

প্রহসনের নির্বাচন না হলে ৩শ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব নামে মানবতার রাজনৈতিক দল। বর্তমানে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। দেশে ধর্মের নামে অরাজকতা, ধর্মের নামে অধর্ম উদ্রবাদী সম্প্রধায়িক রাজনীতির প্রভাব পড়ছে। দেশের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার (৮ জানুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের চৌরাস্তায় আয়োজিত মানবতার রাজনীতির উদয় সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।তিনি বলেন, দেশে অর্থনীতি ধ্বংস, প্রকাশ্যে খুন-খারাপি হচ্ছে। এই অবস্থায় মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো যদি প্রহসনের নির্বাচন না হয়, তাহলে সারাদেশে ৩শ আসনে প্রার্থী দিতে প্রস্তুত রয়েছেন ইনসানিয়াত বিপ্লব।বক্তব্যে তিনি বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানবজীবনকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সব রাষ্ট্র ও সারা দুনিয়াকে মানবজীবনের বিরুদ্ধে কারাগার কসাইখানায় পরিনত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিন্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ, মাহমুদ হাসান নয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন