বিকেলে সিইসি, কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে।
প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও থাকবেন।বিষয়টি নিয়ে সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায় আছে সেসব জানতেই আমরা বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচনী আইনের সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলবো।এছাড়া নির্বাচন নিয়ে আমাদেরও কিছু প্রস্তাব রয়েছে, সেগুলোও আমরা কমিশনকে জানাবো।
এদিকে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম